1. admin@nagorikchitra.com : admin :
October 6, 2026, 10:23 pm
শিরোনামঃ
বিশ্ব বসতি দিবসের সেমিনারে প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামানের পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রস্তুতির ওপর গুরুত্বারোপ মন্দির স্থাপন পুনঃনির্মাণ ও সংরক্ষণ পরিষদ নাগেশ্বরী উপজেলা শাখার নবগঠিত কমিটির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা  আসছে মা দুর্গা, দুর্গোৎসব ঘিরে নবীনগরের কুমারপাড়ায় ব্যস্ততা গোপালগঞ্জে দুই পুলিশ সদস্যের পদোন্নতি, র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার রাস্তা নাকি নদী! নবীনগরের বানিয়াচং মোড় থেকে দীর্ঘসাইর রাস্তার বেহাল দশায় জন দুর্ভোগ চরমে  সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারী গ্রেপ্তার, বেরিয়ে আসছে শত কোটি টাকা হাতিয়ে নেওয়া আন্তর্জাতিক চক্রের ভয়ঙ্কর তথ্য   শার্শা থানা পুলিশের অভিযানে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ এক মাদক কারবারি আটক গোপালগঞ্জে নগদ উদ্যোক্তাদের নিয়ে অনলাইন জুয়া বিরোধী সচেতনতামূলক সভা আইন মেনে চলা ও নিরাপদ আর্থিক সেবা নিশ্চিত করার আহ্বান কিশোরগঞ্জে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপন

মন্দির স্থাপন পুনঃনির্মাণ ও সংরক্ষণ পরিষদ নাগেশ্বরী উপজেলা শাখার নবগঠিত কমিটির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা 

Reporter Name
  • Update Time : Tuesday, October 6, 2026,

কুড়িগ্রাম, প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মন্দির স্থাপন, পুনঃনির্মাণ ও সংরক্ষণ পরিষদের ৫১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শ্রী তপন রায় প্রদীপ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শ্রী কৌশিক চন্দ্র সিংহ বাধন। সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন **শ্রী রামকৃষ্ণ রায় এবং কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন শ্রী রিপন চন্দ্র সহ ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির পক্ষ থেকে নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: আলাউদ্দিন এবং নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব এনামুল হক প্রধান কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এসময় নেতৃবৃন্দ বলেন, আগামীতে নাগেশ্বরী উপজেলার সকল মন্দিরের উন্নয়ন, সংস্কার ও ধর্মীয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এই পরিষদ কাজ করে যাবে। মন্দির কেন্দ্রিক সকল সমস্যা সমাধানে এবং সনাতন ধর্মাবলম্বীদের ঐক্যবদ্ধ রাখতে নবগঠিত কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT