1. admin@nagorikchitra.com : admin :
September 26, 2026, 11:51 pm
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

জুনের মধ্যে গ্রিনল্যান্ড বিক্রি করতে হবে, নয়ত ২৫ শতাংশ শুল্ক দিতে হবে: ট্রাম্প

Reporter Name
  • Update Time : Sunday, January 18, 2026,

যুক্তরাষ্ট্রের হাতে গ্রিনল্যান্ড তুলে দেওয়ার বিরোধীতা করায় আগামী ১ ফেব্রুয়ারি থেকে যুক্তরাজ্য, ফ্রান্স এবং ইউরোপের অন্যান্য দেশগুলোর পণ্য রপ্তানির ওপর ১০ শতাংশ শুল্ক চাপিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি হুমকি দিয়েছেন যদি আগামী জুনের মধ্যে ডেনমার্ক যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি না করা হয় তাহলে এসব দেশকে ২৫ শতাংশ শুল্ক গুণতে হবে।

স্থানীয় সময় শনিবার (১৭ জানুয়ারি) সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, “যদি জুনের মধ্যে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের কেনার বিষয়টি পুরোপুরি সম্পন্ন শেষ না করা হয় তাহলে ১ জুন থেকে শুল্ক বেড়ে দাঁড়াবে ২৫ শতাংশে।”
এর একদিন আগে ট্রাম্প হুমকি দিয়েছিলেন ইউরোপের যেসব দেশ গ্রিনল্যান্ড বিক্রির ক্ষেত্রে বাধা দিচ্ছে তাদের ওপর শুল্ক আরোপ করা হবে।

গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি বিশাল স্বায়ত্ত্বশাসিত আর্কটিক অঞ্চল। বরফে ঢাকা গ্রিনল্যান্ড প্রাকৃতিক সম্পদে ভরপুর। ট্রাম্প দাবি করে আসছেন জাতীয় নিরাপত্তার জন্য তার ডেনমার্ক প্রয়োজন।
ইউরোপের দেশগুলো জানিয়েছে গ্রিনল্যান্ডের ব্যাপারে একমাত্র সিদ্ধান্ত নিতে পারে ডেনমার্ক। দেশটি ইতিমধ্যে ইউরোপের মিত্র দেশগুলোর সেনাদের নিয়ে গ্রিনল্যান্ডে সেনা উপস্থিতি বাড়াচ্ছে।

মার্কিন প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, গ্রিনল্যান্ডে ইউরোপীয়রা সেনার সংখ্যা বাড়ালেও যুক্তরাষ্ট্রের এ অঞ্চলটির নিয়ন্ত্রণ নিতে এটি কোনো প্রভাব ফেলবে না।

গতকাল শনিবার ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেন। তারা স্লোগান দেন ‘গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়’ এবং ‘আমরাই আমাদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেব’।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT