1. admin@nagorikchitra.com : admin :
August 12, 2026, 1:00 pm
শিরোনামঃ
৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার। মদনে সহকারী শিক্ষিকা লাঞ্ছিত প্রধান শিক্ষকের হাতে,থানায় অভিযোগ শিবির ও জামায়াত নেতার কবর জিয়ারতে কাঁদলেন ডা. শফিকুর রহমান। ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ ‎রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে ‎বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত ‎ এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শেখ কামরুল হাসান সাহার অভিনন্দন যুবসমাজকে রক্ষায় টঙ্গীতে মাদকবিরোধী সভা ও মিছিল অনুষ্ঠিত একনেক সভায় ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন, সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাহরাইনে পোস্টাল ব্যালট বিতরণের অভিযোগ তদন্ত হচ্ছে

Reporter Name
  • Update Time : Thursday, January 15, 2026,

বাহরাইনের একটি বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালট বিতরণের যে অভিযোগ উঠেছে, সেটি তদন্তের কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি বিষয়টি দেখেছি এবং এটাও দেখেছি যে এ ব্যাপারে তদন্ত করতে বলা হয়েছে। দেখা যাক, শেষ পর্যন্ত ফলাফল কী দাঁড়ায়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে বাহরাইনে এক বাসা থেকে পোস্টাল ব্যালট বিতরণ করা হচ্ছে বলে দাবি করা হয়।

পোস্টাল ব্যালট বিতরণের অভিযোগ তদন্ত প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, প্রথমবারের মতো চালু হওয়া পোস্টাল ব্যালটে ভোট দিতে আগ্রহী প্রায় ১৫ লাখ মানুষ। এই সংখ্যাটা একেবারে কম নয়। ফলে এমন উদ্যোগে কিছু সমস্যা হওয়াটা অস্বাভাবিক নয়।

তিনি বলেন, আমাদের যারা রাজনীতির সঙ্গে যুক্ত, তারা সবাই যে নিখুঁত মানুষ তা তো নয়। কোথাওই পারফেক্ট মানুষ নেই। তাই কেউ যদি এটি অপব্যবহার করার চেষ্টা করে, অবাক হওয়ার কিছু নেই। আমাদের চেষ্টা করতে হবে, যেন অপব্যবহার না হয়। আর যখনই কোনো কিছু জানা যাবে, তখনই যেন তদন্ত করা হয়। আমি জানি, তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এখন কতদূর এগিয়েছে, সেটা ঠিক বলতে পারছি না।

মিশনগুলোর দায়িত্ব প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিষয়টা এমন যে পোস্টাল ব্যালট ভোটারদের কাছে পৌঁছে যাবে। এরপর তারা ভোট দিয়ে ডাকযোগে ফেরত পাঠাবেন। এ ক্ষেত্রে মিশনের ভূমিকা খুব বেশি নয়। কাজেই বিষয়টি আমাকে এই দৃষ্টিকোণ থেকেই দেখতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT