1. admin@nagorikchitra.com : admin :
September 26, 2026, 11:52 pm
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

যুদ্ধ বাঁধলে মার্কিন সেনা ও সরঞ্জাম গুঁড়িয়ে দেওয়ার হুমকি ইরানের

Reporter Name
  • Update Time : Saturday, February 28, 2026,

যুদ্ধ বাঁধলে যুক্তরাষ্ট্রের সেনাদের ওপর হামলা ও সামরিক সরঞ্জাম গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আব্দুলফজল সেকারচি।
গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দেন ইরান তাদের শর্ত অনুযায়ী চুক্তি না করলে সামরিক ব্যবস্থা নেওয়া হবে।

এর জবাবে ইরানের এ জেনারেল শুক্রবার বলেছেন, “যদি কোনো যুদ্ধ বাঁধে, মার্কিন সেনা এবং তার সামরিক সরঞ্জাম ধ্বংস করা হবে। এ অঞ্চলে যুক্তরাষ্টের যেসব অবকাঠামে আছে সেগুলো ইরানি সেনাদের ফায়ারিং রেঞ্জের মধ্যে থাকবে।”

ট্রাম্পের হুমকি নিয়ে তিনি বলেন, “ডোনাল্ড ট্রাম্প যে ঘনঘন হুমকি-ধামকি দিচ্ছেন, তা কেবলই ফাঁকা আওয়াজ এবং আকাশকুসুম কল্পনা।”

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের উপস্থিতি, যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান মোতায়েনের ওপর ইরান খুব কাছ থেকে নজর রাখছে বলেও জানিয়েছেন তিনি।
ইরানের সামরিক বাহিনীর সত্যিকারের সক্ষমতা জানলে যুক্তরাষ্ট্র কখনো যুদ্ধের কথা বলত না বলেও উল্লেখ করেন তিনি। ইরান ও তাদের সহযোগী সন্ত্রাসীরা উস্কানিমূলক কিছু করলে এর উপযুক্ত জবাব দেওয়া হবে বলেও জানিয়েছেন এ সেনা কমান্ডার।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT