তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি, নরসিংদী
নরসিংদীর শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মোমেন মিয়া (৫৯)কে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিএসসি নরসিংদী।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর মডেল থানার নোয়াদিয়া (খালপাড়) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সদস্যরা তাকে আটক করেন।
র্যাব জানায়, গোয়েন্দা নজরদারি ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় মোমেন মিয়ার অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।