1. admin@nagorikchitra.com : admin :
September 18, 2026, 11:05 am
শিরোনামঃ
শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার কুলিয়ারচরে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা পালানোর ঘটনায় মামলা, ওসি ক্লোজড নীলফামারীতে ২২ পিস ট্যাপেনটাডলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিবপুরে প্রবাসীর বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কাঁচামালের ঊর্ধ্বমূল্যে হুমকির মুখে দেশের বেকারি শিল্প দক্ষিণ গফরগাঁওয়ে ১৫১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স, তারেক রহমানকে এলাকাবাসীর পক্ষ থেকে এমপি আক্তারুজ্জামান বাচ্চুর শুভেচ্ছা ও অভিনন্দন উপজেলা ভবনের স্থান নির্ধারণে হাইকোর্টের রায় আনন্দ-উচ্ছ্বাসে দক্ষিণ গফরগাঁও, উন্নয়নের নতুন সম্ভাবনা দেখছেন এমপি আক্তারুজ্জামান বাচ্চু সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত, পরিচয় শনাক্তের আহ্বান খুলশীতে এক বাড়ি থেকে ৬৩ বিদেশি নাগরিক গ্রেপ্তার খুলশীতে এক বাড়ি থেকে ৬৩ বিদেশি নাগরিক গ্রেপ্তার

কুলিয়ারচরে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা পালানোর ঘটনায় মামলা, ওসি ক্লোজড

Reporter Name
  • Update Time : Friday, September 18, 2026,

তালাত মাহামুদ, বিশেষ প্রতিনিধি

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা রেনু মিয়া পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। একই ঘটনায় কুলিয়ারচর থানার ওসি কাজী আরিফ উদ্দীনকে শোকজের পাশাপাশি প্রশাসনিক কারণে ক্লোজড করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ছয়সূতি ইউনিয়নের মাধবদী এলাকায় নিজ বাড়ি থেকে রেনু মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ছয়সূতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। পুলিশ হেফাজতে নেওয়ার পর পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে তাঁকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হয় বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে। ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

পরে প্রায় নয় ঘণ্টার অভিযানে সোমবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে রেনু মিয়াকে হাতকড়াসহ পুনরায় গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় এসআই শরাফিন মিয়া বাদী হয়ে দণ্ডবিধির ১৮৬, ৩৩২, ২২৪, ২২৫, ৩৫৩ ও ৩৪ ধারায় মামলা করেন। মামলায় চার নারীসহ ১৫ জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রেনু মিয়াসহ সংশ্লিষ্ট নারী আসামিদের কিশোরগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের কাজে বাধা, আসামি ছিনিয়ে নেওয়া ও পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT