1. admin@nagorikchitra.com : admin :
August 12, 2026, 1:47 pm
শিরোনামঃ
৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার। মদনে সহকারী শিক্ষিকা লাঞ্ছিত প্রধান শিক্ষকের হাতে,থানায় অভিযোগ শিবির ও জামায়াত নেতার কবর জিয়ারতে কাঁদলেন ডা. শফিকুর রহমান। ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ ‎রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে ‎বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত ‎ এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শেখ কামরুল হাসান সাহার অভিনন্দন যুবসমাজকে রক্ষায় টঙ্গীতে মাদকবিরোধী সভা ও মিছিল অনুষ্ঠিত একনেক সভায় ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন, সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সমুদ্রের নিচে বিশাল টানেল নেটওয়ার্কে সাজানো মিসাইল ভাণ্ডার ইরানের

Reporter Name
  • Update Time : Saturday, January 31, 2026,

যুক্তরাষ্ট্রের সাথে তুঙ্গে থাকা উত্তেজনার মধ্যেই সমুদ্রের তলদেশে বিশাল এক ক্ষেপণাস্ত্র টানেলের নেটওয়ার্ক উন্মোচন করে চমক সৃষ্টি করেছে ইরান।

তেহরান দাবি করেছে, এই ভূগর্ভস্থ ঘাঁটিতে শত শত দীর্ঘপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র মজুত রাখা হয়েছে যা যেকোনো মুহূর্তে শত্রুপক্ষের ওপর আঘাত হানতে প্রস্তুত। এই শক্তি প্রদর্শনের পাশাপাশি ইরান স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে যে, দেশটির ওপর কোনো ধরনের হামলা চালানো হলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌরুট হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল আর নিরাপদ থাকবে না।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি নৌবাহিনীর প্রধান আলিরেজা তানগসিরি বিশাল সেই টানেলের ভেতরে দাঁড়িয়ে আছেন, যেখানে সারিবদ্ধভাবে রাখা আছে অসংখ্য ক্ষেপণাস্ত্র। তানগসিরি জানান, পারস্য উপসাগর ও ওমান সাগরে মার্কিন নৌযানের হুমকি মোকাবিলায় তারা এই গোপন টানেল নেটওয়ার্ক গড়ে তুলেছেন। এখানে থাকা ‘কাদের ৩৮০ এল’ নামের ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো এক হাজার কিলোমিটারেরও বেশি দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম এবং এতে স্মার্ট গাইডেন্স সিস্টেম যুক্ত রয়েছে।

এই সামরিক শক্তি প্রদর্শনের সমান্তরালে হরমুজ প্রণালীর ওপর নিজেদের পূর্ণ আধিপত্যের কথা জানিয়েছে ইরান। আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবরজাদেহ জানান, আকাশ, পানি ও সমুদ্রের তলদেশ, সর্বত্রই এই প্রণালীর ওপর ইরানের কড়া নজরদারি রয়েছে। বিশ্বের দৈনিক তেল পরিবহনের প্রায় ৩৭ শতাংশ বা দুই কোটি ১০ লাখ ব্যারেল তেল এই পথ দিয়েই যায়। আকবরজাদেহ সতর্ক করেন যে, হরমুজ প্রণালীর নিরাপত্তা পুরোপুরি তেহরানের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে এবং যুদ্ধ চাপিয়ে দেওয়া হলে কঠোর জবাব দেওয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT