1. admin@nagorikchitra.com : admin :
August 12, 2026, 12:11 pm
শিরোনামঃ
৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার। মদনে সহকারী শিক্ষিকা লাঞ্ছিত প্রধান শিক্ষকের হাতে,থানায় অভিযোগ শিবির ও জামায়াত নেতার কবর জিয়ারতে কাঁদলেন ডা. শফিকুর রহমান। ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ ‎রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে ‎বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত ‎ এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শেখ কামরুল হাসান সাহার অভিনন্দন যুবসমাজকে রক্ষায় টঙ্গীতে মাদকবিরোধী সভা ও মিছিল অনুষ্ঠিত একনেক সভায় ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন, সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হরমুজ প্রণালীতে ট্যাংকার জাহাজে হামলা, ২৪ ক্রুকে বাঁচালো ওমান

Reporter Name
  • Update Time : Thursday, March 5, 2026,

বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ হরমুজ প্রণালীতে একটি ট্যাংকার জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। বিধ্বস্ত সেই জাহাজটিতে ২৪ জন ক্রু ছিলেন, তাদের সবাইকে উদ্ধার করেছে ওমানের নৌবাহিনী।
গতকাল বুধবার ঘটেছে এ হামলা। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম মিডলইস্ট মনিটর জানিয়েছে, মাল্টার পতকাবাহী সেই ট্যাংকার জাহাজটিতে দু’টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

ওমানের নৌবাহিনীর তৎপরতায় বিধ্বস্ত সেই ট্যাংকার থেকে উদ্ধার করা হয় জাহাজটি ২৪ জন ক্রুর সবাইকে। হামলায় কোনো ক্রু’র নিহতের সংবাদ পাওয়া যায়নি, তবে কয়েক জন আহত হয়েছেন। আহতদের প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা দেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ওমানের নৌবাহিনী।
এ ব্যাপারে বিস্তারিত আর কোনো তথ্য জানায়নি ওমানের নৌবাহিনী। ওমান কিংবা ইরানের সরকারের পক্ষ থেকেও এ ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি।

উল্লেখ্য, আরব সাগর এবং পারস্য উপসাগরকে যুক্ত করা হরমুজ প্রণালী আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ রুট। প্রতিদিন বিশ্বে যত তেল ও তরল গ্যাসবাহী জাহাজ চলাচল করে, তার ২০ শতাংশই যাতায়াত করে এই প্রণালী দিয়ে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হয়েছে ইরানের। তার একদিন পর ১ মার্চ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT