1. admin@nagorikchitra.com : admin :
May 13, 2026, 10:42 am
শিরোনামঃ
বন্দুক হামলায় মদদ দেওয়ার অভিযোগ: ওপেনএআই-এর বিরুদ্ধে মামলা শাপলা চত্বর হত্যাকাণ্ড: ৩১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন চূড়ান্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জয়দেবপুর রেলক্রসিং দখলমুক্ত, স্বস্তি ফিরছে নগরবাসীর যাতায়াতে ঈদুল ফিতর কবে, জানা যাবে বৃহস্পতিবার বগুড়ায় মাইক্রো বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ৩, আহত ৯ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ও সালাহউদ্দিন আহমদ ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরায়েল তাসকিন-মিরাজদের কাছে মিরপুরের ড্রেসিংরুম যেন এক টুকরো ঘর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট

বৈশ্বিক ইন্টারনেট থেকে স্থায়ীভাবে বিচ্ছিন্ন হওয়ার পরিকল্পনা ইরানের

Reporter Name
  • Update Time : Sunday, January 18, 2026,

বৈশ্বিক ইন্টারনেট থেকে স্থায়ীভাবে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরিকল্পনা করছে ইরান। যাচাইবাছাইকৃত শুধুমাত্র নির্দিষ্ট ব্যক্তিদের ইন্টারনেট সংযোগ রাখার পরিকল্পনা হচ্ছে বলে দাবি করেছেন ইরানের ডিজিটাল রাটইস অধিকারকর্মীরা।

ইরানের ইন্টারনেট সেন্সরশিপের নজরদারি করা সংস্থা ফিল্টারওয়াচ এ তথ্য জানিয়েছে বলে শনিবার  এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

সংস্থাটি বলেছে, “শুধুমাত্র সরকারি কাজের জন্য ইন্টারনেট রাখার একটি গোপন পরিকল্পনা চলছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এবং সরকারি মুখপাত্ররা ইতিমধ্যে জানিয়েছেন বর্তমান ইন্টারনেট বিচ্ছিন্নের বিষয়টি স্থায়ী হতে যাচ্ছে। ২০২৬ সালের পর অবাধ ইন্টারনেট সংযোগ হয়ত আর থাকবে না।”
ফিল্টারউইচের নেতা আমির রশিদি বলেছেন, এই পরিকল্পনা অনুযায়ী যেসব ইরানির কাছে ক্লিয়ারেন্স থাকবে অথবা সরকারিভাবে চেক করা হবে, শুধুমাত্র তাদের কাছেই ফিল্টারকৃত বৈশ্বিক ইন্টারনেট সংযোগ থাকবে।

অপরদিকে বাকি ইরানিদের জন্য শুধুমাত্র জাতীয় ইন্টারনেট ব্যবহারের সুযোগ থাকবে।
সরকার বিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর গত ৭ জানুয়ারি সারাদেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয় ইরান সরকার। যা এখন পর্যন্ত বিচ্ছিন্নই আছে।

ইন্টারনেট না থাকায় প্রকৃত হতাহতের সংখ্যা এখনো প্রকাশ পাচ্ছে না। তবে গতকাল সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি স্বীকার করেছেন বিক্ষোভে কয়েক হাজার মানুষ মারা গেছেন। এসব হত্যাকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলকে দায়ী করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT