1. admin@nagorikchitra.com : admin :
August 12, 2026, 2:37 pm
শিরোনামঃ
রংপুর রেঞ্জে শ্রেষ্ঠ জেলা পঞ্চগড়, ক্রেস্ট পেলেন এসপি আবু সাইম ৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার। মদনে সহকারী শিক্ষিকা লাঞ্ছিত প্রধান শিক্ষকের হাতে,থানায় অভিযোগ শিবির ও জামায়াত নেতার কবর জিয়ারতে কাঁদলেন ডা. শফিকুর রহমান। ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ ‎রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে ‎বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত ‎ এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শেখ কামরুল হাসান সাহার অভিনন্দন যুবসমাজকে রক্ষায় টঙ্গীতে মাদকবিরোধী সভা ও মিছিল অনুষ্ঠিত

নিরাপত্তা ছাড়াই তাইওয়ানের ১০১ তলা ভবনের চূড়ায় মার্কিন পর্বতারোহী 

Reporter Name
  • Update Time : Monday, January 26, 2026,

আবারও অসম্ভবকে সম্ভব করে দেখালেন মার্কিন পর্বতারোহী অ্যালেক্স হনোল্ড। কোনো দড়ি, হারনেস বা নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই তাইওয়ানের রাজধানী তাইপের আইকনিক আকাশচুম্বী ভবন ‘তাইপে- ১০১’ সফলভাবে আরোহণ করেছেন অ্যালেক্স। এ ঘটনা সরাসরি সম্প্রচার করেছে নেটফ্লিক্স।

১ হাজার ৬৬৭ ফুট উচ্চতার এই ভবনটি ১০১ তলা বিশিষ্ট। বাঁশের কাণ্ডের আদলে ভবনটির নকশা করা হয়েছে। এটি একসময় বিশ্বের সবচেয়ে উঁচু ভবন ছিল এবং এখনো তাইওয়ানের সবচেয়ে পরিচিত স্থাপনা।

শনিবার  এ পরিকল্পনা বাস্তবায়নের কথা থাকলেও বৃষ্টির কারণে আরোহণ একদিন পিছিয়ে নেওয়া হয়। অনুকূল আবহাওয়ায় রোববার অ্যালেক্স এই ঝুঁকিপূর্ণ অভিযান শুরু করেন।

প্রায় ১ ঘণ্টা ৩১ মিনিটে ভবনের চূড়ায় পৌঁছান অ্যালেক্স। শীর্ষে উঠে তিনি এক শব্দেই নিজের অনুভূতি প্রকাশ করেন-‘সিক’। তার এই সময়টি তাইপে ১০১-এ আরোহণের আগের রেকর্ডের তুলনায় অর্ধেকেরও কম।
এর আগে একমাত্র ফরাসি পর্বতারোহী ‘স্পাইডারম্যান’ খ্যাত অ্যালাঁ রোবেয়ার্ট এই ভবনে উঠতে পেরেছিলেন। তবে তিনি দড়ি ও হারনেস ব্যবহার করেছিলেন এবং সময় লেগেছিল প্রায় চার ঘণ্টা।

আরোহণের সময় হনোল্ডের স্ত্রী ভবনের চূড়ায় উপস্থিত ছিলেন। তিনি বলেন, বাতাস ও প্রচণ্ড গরমের বিষয়টি তাকে সবচেয়ে বেশি উদ্‌বিগ্ন করছিল। তবে হনোল্ড পুরো সময় ছিলেন অটল ও মনোযোগী।

তাইওয়ানের উপ-রাষ্ট্রপতি সিয়াও বি-খিম এই কীর্তির জন্য হনোল্ডকে অভিনন্দন জানিয়েছে। সামাজিক মাধ্যম এক্সে তিনি লেখেন, ‘আমি স্বীকার করছি, আমিও হয়তো অসুস্থ বোধ করতাম—দেখতেই কষ্ট হচ্ছিল।’

অ্যালেক্স হনোল্ড বিশ্বের সবচেয়ে সাহসী ‘ফ্রি সলো’ ক্লাইম্বারদের একজন। এর আগে তিনি যুক্তরাষ্ট্রের ইয়োসেমাইট ন্যাশনাল পার্কের ৩,০০০ ফুট উঁচু এল ক্যাপিটান পাহাড় দড়ি ছাড়াই আরোহণ করে বিশ্বজুড়ে আলোচনায় আসেন। ওই অভিযানের ওপর নির্মিত তথ্যচিত্র ‘ফ্রি সলো’ অস্কার পুরস্কারও জিতেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT