1. admin@nagorikchitra.com : admin :
September 27, 2026, 1:14 am
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

ইরানে সরকার পতন হয়ে গেলে সীমান্তে বাফার জোন তৈরির পরিকল্পনা তুরস্কের

Reporter Name
  • Update Time : Wednesday, January 28, 2026,

ইরানে যদি কোনো কথায় সরকার পতন হয়ে যায় তাহলে নিজেদের সীমান্তে বাফান জোন তৈরির পরিকল্পনা করছে তুরস্ক। মঙ্গলবার (২৭ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মিডেল ইস্ট আই।
সংবাদমাধ্যমটি বলেছে, গত বৃহস্পতিবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা সংসদে রুদ্ধদ্বার বৈঠক করেন। ওই সময় তারা বলেন, ইরানে যে কোনো কিছু হতে পারে এমন আশঙ্কা মাথায় রেখে তারা প্রস্তুতি নিচ্ছেন।

বৈঠকে থাকা এক সাংসদ বলেছেন, কর্মকর্তারা বাফার জোন তৈরির কথা বলেছেন। তাদের পরিকল্পনা হলো ইরান সরকার পতন হলে সেখান থেকে কোনো শরণার্থী যেন তুরস্কে প্রবেশ করতে না পারে। কারণ তারা নতুন করে আর কোনো শরণার্থীকে নিজেদের দেশে নিতে চায় না।
তবে আরেক সাংসদ বলেছেন বৈঠকে বাফার জোন কথাটি উচ্চারণ করা হয়নি। কিন্তু তারা স্বাভাবিক প্রক্রিয়ার চেয়ে বড় পদক্ষেপ নিতে প্রস্তুত আছেন। তিনি বলেছেন, “তারা বলেছেন ইরান সীমান্তে যা কিছু করার তার সবই যেন করা হয়। কারণ যারা ইরান থেকে তুরস্কে প্রবেশের চেষ্টা করবেন তারা যেন ইরানেই থাকেন।”

চলতি মাসের শুরুতে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান ইরানের সঙ্গে থাকা তাদের ৫৬০ কিলোমিটার সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে। সেখানে প্রযুক্তিনির্ভর বেঁড়া নির্মাণ করা হয়েছে।
এদিকে ইরানে যুক্তরাষ্ট্র এ সপ্তাহের মধ্যে হামলা চালাতে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে তাদের যুদ্ধবিমানবাহী রণতরীসহ মিসাইলবাহী যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT