1. admin@nagorikchitra.com : admin :
May 13, 2026, 11:40 am
শিরোনামঃ
বন্দুক হামলায় মদদ দেওয়ার অভিযোগ: ওপেনএআই-এর বিরুদ্ধে মামলা শাপলা চত্বর হত্যাকাণ্ড: ৩১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন চূড়ান্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জয়দেবপুর রেলক্রসিং দখলমুক্ত, স্বস্তি ফিরছে নগরবাসীর যাতায়াতে ঈদুল ফিতর কবে, জানা যাবে বৃহস্পতিবার বগুড়ায় মাইক্রো বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ৩, আহত ৯ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ও সালাহউদ্দিন আহমদ ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরায়েল তাসকিন-মিরাজদের কাছে মিরপুরের ড্রেসিংরুম যেন এক টুকরো ঘর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট

‘ইউরোপীয় দেশগুলোর সেনাবাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠী মনে করে ইরান’

Reporter Name
  • Update Time : Monday, February 2, 2026,

ইউরোপীয় ইউনিয়নের যে দেশগুলোর সেনাবাহিনী ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীকে জোটের সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করেছে, ইরান তাদের সেনাবাহিনীকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে বিবেচনা করে বলে দেশটির পার্লামেন্টের স্পিকার রবিবার জানিয়েছেন।

ইউরোপীয় ইউনিয়ন বৃহস্পতিবার ইরানের নেতৃত্বের প্রতি তার অবস্থানে একটি প্রতীকী পরিবর্তন আনে, যখন ১৯৭৯ সালে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর সবচেয়ে রক্তক্ষয়ী বিক্ষোভ দমনের ঘটনার পর ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হয়।

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কলিবাফ তার সহকর্মী আইনপ্রণেতাদের উদ্দেশে বলেন, ‘বিপ্লবী গার্ড বাহিনীকে আঘাত করার চেষ্টা করে ইউরোপীয়রা আসলে নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মেরেছে এবং আমেরিকানদের অন্ধভাবে অনুসরণ করে আবারও তাদের জনগণের স্বার্থের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছে।’ বক্তব্যের সময় আইনপ্রণেতারা অভিজাত এই বাহিনীর প্রতি সমর্থন জানিয়ে বিপ্লবী গার্ড বাহিনীর পোশাক পরেছিলেন।
কালিবাফ বলেন, ‘বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থাবিষয়ক আইনের ৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ইউরোপীয় দেশগুলোর সেনাবাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে গণ্য করা হয়।’

তিনি আরো জানান, জাতীয় নিরাপত্তাবিষয়ক সংসদীয় কমিশন ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সামরিক অ্যাটাশেদের বহিষ্কারের বিষয়টি বিবেচনা করবে এবং এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT