1. admin@nagorikchitra.com : admin :
August 12, 2026, 3:31 pm
শিরোনামঃ
নবীনগরে ড্রেজার দিয়ে মাটি কাটার প্রতিবাদ করায় বৃদ্ধকে দা দিয়ে কোপানোর অভিযোগ, থানায় মামলা কলমাকান্দায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু  রংপুর রেঞ্জে শ্রেষ্ঠ জেলা পঞ্চগড়, ক্রেস্ট পেলেন এসপি আবু সাইম ৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার। মদনে সহকারী শিক্ষিকা লাঞ্ছিত প্রধান শিক্ষকের হাতে,থানায় অভিযোগ শিবির ও জামায়াত নেতার কবর জিয়ারতে কাঁদলেন ডা. শফিকুর রহমান। ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ ‎রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে ‎বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত ‎

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের হুমকিতেও ইরান ভীত হবে না : পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি

Reporter Name
  • Update Time : Monday, February 9, 2026,

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রবিবার জানান, ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় তেহরান কখনোই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম ত্যাগ করবে না। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের হুমকিতেও ইরান ভীত হবে না।

তেহরানে আয়োজিত এক ফোরামে আব্বাস আরাগচি বলেন, ওয়াশিংটনের প্রতি তেহরানের আস্থা খুবই সীমিত এবং যুক্তরাষ্ট্র সত্যিই নতুন করে আলোচনায় আন্তরিক কি না, তা নিয়েও তাদের সন্দেহ রয়েছে।

তিনি বলেন, ‘আমরা কেন এত জোর দিয়ে সমৃদ্ধকরণের ওপর অটল থাকি এবং কোনো অবস্থাতেই তা ছাড়তে রাজি হই না, এমনকি যদি আমাদের ওপর যুদ্ধ চাপিয়েও দেওয়া হয়? কারণ আমাদের আচরণ কী হবে, তা নির্ধারণ করার অধিকার কারও নেই।
এ সময় আরব সাগরে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিংকন পৌঁছনোর প্রসঙ্গ উল্লেখ করে আরাগচি বলেন, ‘এই অঞ্চলে তাদের সামরিক মোতায়েন আমাদের ভয় দেখায় না।’

যুক্তরাষ্ট্র ও ইরান গত শুক্রবার ওমানে পুনরায় আলোচনা শুরু করে। গত বছর জুনে ইরানের সঙ্গে ইসরায়েলের ১২ দিনের যুদ্ধের পর এই প্রথম দুই দেশের মধ্যে সরাসরি আলোচনা হলো।

ইরান চায় দেশটির ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক।
এর বিনিময়ে পারমাণবিক কর্মসূচি নিয়ে ‘বিশ্বাস গড়ে তোলার মতো কিছু পদক্ষেপ’ নিতে পারে বলে ফোরামে জানান আরাগচি।

পশ্চিমা দেশগুলো ও ইসরায়েল—যাকে মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক অস্ত্রধারী দেশ বলে মনে করা হয়—দাবি করে আসছে, ইরান পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে। তবে ইরান এই অভিযোগ অস্বীকার করে।

আরাগচি বলেন, “তারা আমাদের পারমাণবিক বোমাকে ভয় পায়, অথচ আমরা কোনো পারমাণবিক বোমা চাই না।
আমাদের পারমাণবিক বোমা হলো বড় শক্তিগুলোর কাছে ‘না’ বলার ক্ষমতা।”

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT