1. admin@nagorikchitra.com : admin :
September 27, 2026, 1:11 am
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

স্পেনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

Reporter Name
  • Update Time : Sunday, February 22, 2026,

বাংলাদেশ দূতাবাস, মাদ্রিদে যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদুর রহমান অনুষ্ঠানের সূচনা করেন। এ সময় ভাষা শহীদদের স্মরণে দূতাবাস প্রাঙ্গণে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

পরবর্তীতে, দূতাবাসে অডিটোরিয়ামে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করা হয়। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রদত্ত পৃথক বাণী পাঠ করা হয়।
আয়োজিত আলোচনা অনুষ্ঠানে স্পেনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধি ভ্যালিয়েন্তে বাংলার প্রেসিডেন্ট মোহাম্মদ ফজলে এলাহি তার স্বতঃস্ফূর্ত বক্তব্য প্রদান করেন এবং রাষ্ট্রদূত মাসুদুর রহমান তার সুচিন্তিত বক্তব্য উপস্থাপন করেন।

অনুষ্ঠান শেষে ভাষা শহীদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির উন্নতি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT