1. admin@nagorikchitra.com : admin :
May 13, 2026, 10:46 am
শিরোনামঃ
বন্দুক হামলায় মদদ দেওয়ার অভিযোগ: ওপেনএআই-এর বিরুদ্ধে মামলা শাপলা চত্বর হত্যাকাণ্ড: ৩১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন চূড়ান্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জয়দেবপুর রেলক্রসিং দখলমুক্ত, স্বস্তি ফিরছে নগরবাসীর যাতায়াতে ঈদুল ফিতর কবে, জানা যাবে বৃহস্পতিবার বগুড়ায় মাইক্রো বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ৩, আহত ৯ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ও সালাহউদ্দিন আহমদ ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরায়েল তাসকিন-মিরাজদের কাছে মিরপুরের ড্রেসিংরুম যেন এক টুকরো ঘর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট

আমিরাতে ১৩০টির বেশি ক্ষেপণাস্ত্র, ২ শতাধিক ড্রোন ছুড়েছে ইরান

Reporter Name
  • Update Time : Sunday, March 1, 2026,

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ এবং যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সংযুক্ত আরব আমিরাতে গতকাল শনিবার থেকে এ পর্যন্ত মোট ১৩৭টি ক্ষেপণাস্ত্র এবং ২০৯টি বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ করেছে ইরান।
অধিকাংশ ক্ষেপণাস্ত্র-ড্রোন এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করতে সক্ষম হয়েছে আমিরাতের প্রতিরক্ষা বাহিনী, তবে কয়েকটিকে আটকানো সম্ভব হয়নি। সেসব ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে দেশটিতে অন্তত একজন নিহত হয়েছেন আবং আহত হয়েছেন আরও ৭ জন।

বিশ্বের ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দর দুবাই বিমানবন্দরেও আঘাত হেনেছে ইরানি ড্রোন। আমিরাতের প্রতিরক্ষা বাহিনীর সর্বশেষ বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য।
উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবির দক্ষিণে অবস্থিত আল দাফরা বিমান ঘাঁটি এবং দুবাইয়ের জেবেল আলী বন্দর যৌথভাবে ব্যবহার করে আমিরাত ও মার্কিন সেনাবাহিনী।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT