1. admin@nagorikchitra.com : admin :
August 12, 2026, 12:56 pm
শিরোনামঃ
৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার। মদনে সহকারী শিক্ষিকা লাঞ্ছিত প্রধান শিক্ষকের হাতে,থানায় অভিযোগ শিবির ও জামায়াত নেতার কবর জিয়ারতে কাঁদলেন ডা. শফিকুর রহমান। ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ ‎রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে ‎বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত ‎ এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শেখ কামরুল হাসান সাহার অভিনন্দন যুবসমাজকে রক্ষায় টঙ্গীতে মাদকবিরোধী সভা ও মিছিল অনুষ্ঠিত একনেক সভায় ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন, সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খামেনি হত্যার প্রতিবাদে রণক্ষেত্র পাকিস্তান : নিহত ২৪, কারফিউ জারি

Reporter Name
  • Update Time : Tuesday, March 3, 2026,

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ,ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার প্রতিবাদে ,পাকিস্তানে শুরু হওয়া রক্তক্ষয়ী বিক্ষোভের পরিপ্রেক্ষিতে দেশটিতে সামরিক বাহিনী তলব করা হয়েছে। কিছু এলাকায় তিন দিনের কারফিউ জারি করা হয়েছে।
গত রোববার দেশজুড়ে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে অন্তত ২৪ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। পরিস্থিতির অবনতি হওয়ায় কর্তৃপক্ষ রাজধানী ইসলামাবাদসহ বিভিন্ন শহরে মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলোর নিরাপত্তা জোরদার করেছে।

সোমবার ভোরের আগে উত্তরের গিলগিট-বালতিস্তান অঞ্চলের গিলগিট, স্কার্দু এবং শিগায়ার জেলায় কারফিউ জারি করা হয়েছে। সরকারি তথ্যমতে, এই অঞ্চলে সংঘর্ষের সময় অন্তত ১২ জন বিক্ষোভকারী এবং একজন নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। উদ্ধারকারী কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, গিলগিট শহরে নিহত হয়েছেন ৭ জন। অন্যদিকে, স্কার্দু শহরে নিহত হয়েছেন ৬ জন।পাকিস্তান সরকার সতর্ক করেছে যে, খামেনি হত্যার প্রতিবাদে চলমান এই গণবিক্ষোভ পরিস্থিতির আরও অবনতি ঘটাতে পারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT