1. admin@nagorikchitra.com : admin :
September 27, 2026, 2:22 am
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে-এটিএম কামরুল ইসলাম নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান  ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত   বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ  পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২ কসবায় কথিত ডাকাতির আড়ালে মাদক বাণিজ্য: আলামতের চাইনিজ কুড়াল ই-কমার্সে কেনা, নেপথ্যে অবিশ্বাস্য চিত্রনাট্য! কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

কোনো বাপের বেটা নেই আমাকে থামাতে পারে : রুমিন ফারহানা

Reporter Name
  • Update Time : Wednesday, January 7, 2026,

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘পাঁচ বছর যদি চোখ রাঙাইয়া হাসিনার কাছ থেকে চলে আসতে পারি, আর কোনো বাপের বেটা নাই যে, আমারে থামাইতে পারে।’

মঙ্গলবার বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কুচনি বুড্ডা গ্রামে নির্বাচনী গণসংযোগকালে ভোটারদের উদ্দেশ্যে এ কথা বলেন তিনি।

রুমিন ফারহানা বলেন, ‘এ আসনে প্রার্থী ভাড়া করতে হইল, এখন শুনতে হয় ধানই নাকি খেজুর গাছ। ক্ষমতায় গেলেই চান্দাবাজি, ধান্দাবাজি কইরা ২ মাসে ২০০ কোটি টাকা কামাইয়া ফেলতে হবে, এটা তো ঠিক নয়। আরেকজনের ব্যবসা দখল, বালু উঠানো, মাঠি ভরাট এগুলো ঠিক না, এগুলো করলে মানুষ দূরে চলে যায়।’

তিনি আরও বলেন, ‘আমি আগেই বলে আসছি চান্দাবাজি, জমি দখল, মামলা বাণিজ্য বন্ধ করেন। আমি যতদিন বেঁচে আছি এ সত্য কথা বলতেই থাকব। যেই অন্যায় করবে তার বিরুদ্ধে বলব।’
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। এ আসনে বিএনপির জোটের প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি আল্লামা জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনয়ন না পেয়ে রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ আসনে লড়ছেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় গত ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের পদসহ বিএনপি থেকে রুমিন ফারহানাকে বহিষ্কার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT