1. admin@nagorikchitra.com : admin :
August 15, 2026, 8:19 am
শিরোনামঃ
সিলেটের গোলাপগঞ্জে ফেসবুকে অস্ত্রের মহড়া, মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার ঈদগাঁও বাজারকে সুষ্ঠু পরিচালনায় ব্যবসায়ীদের মত বিনিময়, পরবর্তী সভা শুক্রবার নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতন নাগরিক সমাজের আলোচনা সভা ও কার্যালয় উদ্বোধন নয়াপাড়া ক্যাম্পে এপিবিএন-পুলিশের বিশেষ অভিযান, দুই ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আটক মনোহরদীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ১০ মাসের সাজা উদীচীর কার্যক্রমের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আবেদন খারিজ করে দিয়েছেন আদালত কক্সবাজারে বাঁকখালী উপজেলা গঠনের প্রক্রিয়া শুরু নবীনগরে ড্রেজার দিয়ে মাটি কাটার প্রতিবাদ করায় বৃদ্ধকে দা দিয়ে কোপানোর অভিযোগ, থানায় মামলা কলমাকান্দায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু  রংপুর রেঞ্জে শ্রেষ্ঠ জেলা পঞ্চগড়, ক্রেস্ট পেলেন এসপি আবু সাইম

নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতন নাগরিক সমাজের আলোচনা সভা ও কার্যালয় উদ্বোধন

Reporter Name
  • Update Time : Saturday, August 15, 2026,

সাব্বির অর্নব, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মাদকের কুপভাব থেকে সমাজকে মুক্ত করার লক্ষ্যে ‘মাদকবিরোধী সচেতন নাগরিক সমাজ’-এর আলোচনা সভা ও নবনির্মিত কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার রামচন্দ্রকুড়া মন্ডলিয়াপাড়া ইউনিয়নের বিশগিরিপাড়া এলাকায় এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রমজান আলী স্যার।

উক্ত আলোচনা সভা ও কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামচন্দ্রকুড়া মন্ডলিয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মোঃ ফজলুল হক দেলোয়ার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ বিল্লাল হোসেন, ওসমান মেম্বার এবং জী টিভির সাংবাদিক মনিরুল ইসলাম মনির ।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশগিরিপাড়া মাদকবিরোধী সচেতন নাগরিক সমাজের উপদেষ্টা জনাব মোঃ আবেদ আলী, আব্দুল জলিল, জালালুদ্দিন, সংগঠনটির সভাপতি মোঃ মাহবুব আলম, সহ-সভাপতি মোঃ সাইজউদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ দুলাল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবদুল্লাহ আল মামুন ও সহ-সাধারণ সম্পাদক মীর সাহেব সরদারসহ এলাকার স্থানীয় জনসাধারণ।

সভায় বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এলাকার সর্বস্তরের মানুষকে একসাথে কাজ করার আহ্বান জানান। পরবর্তীতে ফিতা কেটে সংগঠনের নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT